© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমরান খানের ভাগ্য নির্ধারণে অনাস্থা ভোট আজ

শেয়ার করুন:
ইমরান খানের ভাগ্য নির্ধারণে অনাস্থা ভোট আজ
মোজো ডেস্ক
১১:০৯ এএম | ০৯ এপ্রিল, ২০২২
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণে আজ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভোট হওয়ার কথা রয়েছে।

এদিকে ইমরান খান অভিযোগ করেছেন, পাকিস্তানের সরকার পতনের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র, জাতীয় পরিষদে অনাস্থা ভোটের প্রস্তাব পেশ করার আগে থেকেই যুক্তরাষ্ট্র এ সম্পর্কে জানতো।

শুক্রবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব অভিযোগ করেন ইমরান খান। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, 'মার্কিন ও পাকিস্তানি কূটনীতিকদের বৈঠকে রাশিয়ায় ইমরানের সাম্প্রতিক সফর নিয়ে আপত্তি তুলেছিল যুক্তরাষ্ট্র। আমরা জানতে পারি, মার্কিন কূটনীতিকরা আমাদের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তাদের পুরো পরিকল্পনা আমরা জানতে পেরেছি। পাকিস্তানে নিজেদের অনুগত প্রধানমন্ত্রী চায় বিদেশি শক্তি।আমদানি করা কোন সরকার পাকিস্তানে চলবে না।'

রবিবার রাতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমর্থকদের রাজপথে নেমে গণআন্দোলনের আহ্বান জানান ইমরান। এর আগে মন্ত্রিসভা ও নিজ দলের আইনপ্রণেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন ইমরান খান। বলেন, শেষ বল পর্যন্ত লড়ে যাবেন।

অনাস্থা ভোটের আগে শুক্রবার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। অনাস্থা প্রস্তাব আনা হয় স্পিকারের বিরুদ্ধেও। পাঁচদিনের এক শুনানির পর বৃহস্পতিবার পার্লামেন্ট পুনর্বহালের রায় দেয় সুপ্রিম কোর্ট। শনিবার ফের অনুষ্ঠিত হবে ইমরান খানের ভাগ্যনির্ধারণী অনাস্থা ভোট।  

মন্তব্য করুন