© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান সীমান্তে ভারতের বিমান হামলা

শেয়ার করুন:
পাকিস্তান সীমান্তে ভারতের বিমান হামলা
international-desk
১০:৪৩ এএম | ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

পুলওয়ামায় হামলার ঘটনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বিদ্রোহীদের ঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী।

সংবাদ সংস্থা এএনআই-এর খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩ টার দিকে ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ওই ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমা বর্ষণ করেছে।

ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, এই আক্রমণে তাদের লক্ষ্যবস্তু সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তবে অভিযানের কথা স্বীকার করে পাক সেনাদের পাল্টা আক্রমণে ভারতের অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানিয়েছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে ভারতীয় বিমান বাহিনী। তারা মুজাফফরাবাদ সেক্টরে অনুপ্রবেশ করেছে।

মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেছেন, পাক সেনাদের পাল্টা আক্রমণে একটি মিরাজ-২০০০ ভেঙে পড়েছে। এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা বাহিনী। ওই সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার নতুন করে পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালালো ভারতীয় সেনারা।

 

টাইমস/এইচইউ/জেডটি

মন্তব্য করুন