পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের ভাই শেহবাজ
০৯:৪১ এএম | ১০ এপ্রিল, ২০২২
পাকিস্তানে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোয় পদটিতে বসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শেহবাজ শরিফ। তিনি পাকিস্তান পার্লামেন্টের বিরোধী জোটের নেতা ও পাকিস্তান মুসলিম লীগ-পিএমএল (এন) সভাপতি।
শনিবার দিবাগত রাতে জাতীয় পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নেবো না। শাহবাজ বলেন, আমি অতীতের তিক্ততায় ফিরে যেতে চাই না। আমরা তাদের ভুলে যেতে ও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা প্রতিশোধ নেব না ও অবিচার করব না। আমরা অকারণে মানুষকে কারাগারে পাঠাব না। আইন ও বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে চলবে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেহবাজ মূলত একজন ব্যবসায়ী।
১৯৫১ সালের ২৩ সেপ্টেম্বর এক কাশ্মিরি পরিবারে লাহোরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ শরিফ। তিন ভাইয়ের মধ্যে তিনি ছোট। লাহোর ইউনিভার্সিটি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এরপরই তিনি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ইত্তেফাক গ্রুপে যোগদান করেন। ১৯৮৫ সালে লাহোর চেম্বার অব চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রায় একই সময় তিনি রাজনীতিতে আসেন। মোট তিনবার নির্বাচিত হন পাঞ্জাবের মূখ্যমন্ত্রীর আসনে। আসেন জাতীয় রাজনীতিতেও।