© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরা প্রতিশোধ নেব না, শাহবাজ শরিফ

শেয়ার করুন:
আমরা প্রতিশোধ নেব না, শাহবাজ শরিফ
মোজো ডেস্ক
০৯:৪৫ এএম | ১০ এপ্রিল, ২০২২
অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয়ের পর জাতীয় পরিষদে ভাষণ দেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। শনিবার মধ্যরাতের ভাষণে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রতিশোধ না নেওয়ার প্রতিশ্রুতি দেন। 

জাতীয় নেতাদের ধন্যবাদ জানিয়ে শাহবাজ বলেন, আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই তাদের ত্যাগের জন্য। পাকিস্তান যে সংবিধান ও আইনের ওপর প্রতিষ্ঠিত, তা আবার ফিরে এসেছে। অতীত ভুলে সামনের দিকে যেতে চাই।

তিনি বলেন, যখন সময় আসবে, আমরা বিস্তারিত বলব। এখন জাতির ক্ষত মুছে দিতে চাই। আমরা বিনাদোষে কাউকে জেলে পাঠাব না। আমরা প্রতিশোধ নেব না। আইন ও বিচার প্রক্রিয়া নিজের গতিতে চলবে।    
 
তিনি আরও বলেন, আমি কিংবা বিলাওয়াল অথবা মাউলানা ফজলুর রেহমান আমরা কেউ হস্তক্ষেপ করব না। আইন বহাল থাকবে এবং আমরা বিচার বিভাগকে সম্মান করব। ভাষণের শেষে তিনি নতুন স্পিকারের দায়িত্ব নেওয়া সাদিককে ধন্যবাদ জানান। 

মন্তব্য করুন