© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৯ জন নিহত

শেয়ার করুন:
নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৯ জন নিহত
মোজো রিপোর্ট
১১:৪১ এএম | ১৪ এপ্রিল, ২০২২
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যের একটি নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে ২৯ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ওই অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে। 

গভর্নর আমিনু তাম্বুওয়াল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। নৌকাটি সাগরী নদীতে ৩৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় ডুবে যায়।

ডুবুরিরা ছয়জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। 

নৌকাটির অধিকাংশ যাত্রীই ছিল নারী। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

এ ধরনের দুর্ঘটনার জন্য নৌকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন এবং নিরাপত্তা নিয়মের অভাবকে দায়ী করা হচ্ছে।

মন্তব্য করুন