© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের রাজধানী দিল্লিতে ট্যাক্সি ও ক্যাব চালকদের দুই দিনের ধর্মঘট

শেয়ার করুন:
ভারতের রাজধানী দিল্লিতে ট্যাক্সি ও ক্যাব চালকদের দুই দিনের ধর্মঘট
মোজো ডেস্ক
০৪:৫০ পিএম | ১৮ এপ্রিল, ২০২২
ভারতের রাজধানী দিল্লিতে অটো, ট্যাক্সি ও ক্যাব চালকদের বেশ কয়েকটি অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট চলছে। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার থেকে ২ দিনের এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনগুলো।

কয়েকদিন ধরেই জ্বালানির মূল্য কমানো, ভাড়া বাড়ানোসহ সিএনজিতে সরকারি ভর্তুকির দাবি করছেন রাজধানীর চালকরা। দিল্লি প্রশাসন জানায় বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও ধর্মঘট তুলে নেয়নি সংগঠনগুলো। তবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সমস্যার বিষয়গুলো তুলে ধরে চিঠি দেয়া হলেও কোন জবাব না পাওয়ার দাবি করেছেন চালকরা।

এদিকে ভাড়া সমন্বয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার। শান্তিপূর্ণ ধর্মঘটের ডাক দিলেও তাতে সরকার বাধা দিতে পারে বলে সতর্ক করেছে চালক সংগঠনগুলো।

১৮ এবং ১৯ এপ্রিল দিল্লির অটো এবং ট্যাক্সি অ্যাসোসিয়েশন ও ভারতীয় শ্রমিক সংঘের একটি ইউনিট ধর্মঘটের ঘোষণা করেছে৷ তারা বলছে এই দুই দিন বিপুল সংখ্যক অটো এবং ক্যাব দিল্লির রাস্তায় নামবে না৷

দিল্লি অটোরিকশা সংঘের সাধারণ সম্পাদক রাজেন্দ্র সোনি অভিযোগ করে বলছেন, কেন্দ্রীয় এবং দিল্লি সরকার আমাদের দাবিতে কর্ণপাত করছে না। আমরা ৩০শে মার্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি লিখে দাবিগুলো তুলে ধরেছিলাম। কিন্তু সরকারের কাছ থেকে কোনো সাড়া পাইনি। আমরা এর আগে দুইদিন ধরে বিক্ষোভ করেছি এবং এখন ধর্মঘটে যেতে বাধ্য হয়েছি।

মন্তব্য করুন