© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদের পর আন্দোলনে নামবেন ইমরান খান

শেয়ার করুন:
ঈদের পর আন্দোলনে নামবেন ইমরান খান
মোজো ডেস্ক
০২:৩৯ পিএম | ২২ এপ্রিল, ২০২২
পুরো দেশকে প্রস্তুত থাকার আহ্বান করেছেন ইমরান খান। কারণ তিনি এবার দেশজুড়ে আন্দোলনে নামবেন। ক্ষমতা হারানোর পর লাহোরে বিশাল জনসভা করে এই বার্তা দিয়েছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী।

বিদেশি চক্রান্ত ও পাকিস্তানের সার্বভৌমত্ব দাবি তুলে একের পর এক জনসভা করে যাচ্ছেন ইমরান খান। পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’-এর প্রতিবেদনে দেখা যায়, লাহোরে বৃহস্পতিবার (২১ এপ্রিল) ইমরান যখন মঞ্চে ওঠেন, ততক্ষণে পুরো মাঠ ভরে গেছে।

ইমরান সেখানে বলেন, বিদেশ থেকে আমদানি করা সরকারকে তিনি কিছুতেই মেনে নেবেন না। তিনি জনতাকে শপথবাক্য পাঠ করান যে, তারা সত্যিকারের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াই করবেন। যতদিন ভোট না হচ্ছে, ততদিন এই লড়াই চলবে। ঈদের পরই ইমরান দেশজুড়ে আন্দোলনে নামবেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।

মন্তব্য করুন