সৌদি আরব, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে সোমবারে ঈদ
০৯:০৯ পিএম | ৩০ এপ্রিল, ২০২২
আগামী সোমবার (২ মে) সৌদি আরবে ঈদ উদযাপন করা হবে।
এশিয়ার মধ্যে সবার আগে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সিঙ্গাপুর। দেশটির মজিলস উগামা ইসলাম জানিয়েছে, তারাও আগামী সোমবার (২ মে) ঈদ উদযাপন করবে।
সোমবার ঈদ করবে বলে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়াও। ঈদুল ফিতর উপলক্ষে একটি বিবৃতিতে দিয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশটিতে রমজানের মাসের শেষ দিন হবে আগামী রোববার (১ মে) এবং শাওয়াল মাসের প্রথম দিন, অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার (২ মে)।