সৌদি আরব, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ
১০:২৮ এএম | ০২ মে, ২০২২
সৌদি আরব, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
শনিবার মিসরসহ বেশ কয়েকটি দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রোজা পূরণ করেছে দেশগুলো।
আজ ঈদ উদযাপন হচ্ছে তুরস্ক, বাহরাইন, লেবানন, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিনের মত দেশগুলোতে।
এছাড়া পশ্চিমা দেশ ফ্রান্সের পাশাপাশি অস্ট্রেলিয়া, জাপান, মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ঈদ আজ।
এদিকে আফগানিস্তান, মালিসহ কয়েকটি দেশ ঈদ উদযাপন করেছে রবিবার।
তবে, বাংলাদেশের পাশাপাশি ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কায় ঈদ উদযাপিত হবে মঙ্গলবার।