করোনার ধাক্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত এশিয়ান গেমস

আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে 'এশিয়ার অলিম্পিক' খ্যাত এশিয়ান গেমসের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে শুক্রবার এক বিবৃতিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমস স্থগিতের কারণ জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে চীনে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আসরটি স্থগিত করা হয়েছে।

এশিয়ান গেমসের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, 'চীনের হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। পরবর্তী কোন এক সময়ে এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ জানানো হবে।' বিবৃতিটি প্রথম চীনের গণমাধ্যমে প্রচার করা হয়।

এশিয়ান গেমসের স্বাগতিক হাংঝু শহরটি চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের নিকটেই অবস্থিত। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহরও বেশি সময় ধরে সাংহাইয়ে পূর্ণ লকডাউন চলছে।

গত মাসে এশিয়ান গেমসের আয়োজকরা জানিয়েছিল, ১ কোটি ২০ লাখ মানুষের শহর হাংঝুতে প্রতিযোগিতার ৫৬টি ভেন্যুর নির্মাণ কাজ শেষ হয়েছে। 

এই বছরের ফেব্রুয়ারিতে চীনে অনুষ্ঠিত হয়েছিল শীতকালীন অলিম্পিক। কঠোর জৈব সুরক্ষা বলয়ের মাধ্যমে আয়োজিত হয়েছিল সেই প্রতিযোগিতা। এশিয়ান গেমসের এবারের আসরও সেভাবেই আয়োজন করা হবে বলে তখন জানিয়েছিল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী প্রচারণার সামগ্রিক চিত্র খুবই ইতিবাচক, ইইউ প্রতিনিধিকে ড. ইউনূস Feb 01, 2026
img
গুরুতর চোখের রোগে আক্রান্ত ইমরান খান Feb 01, 2026
img
বিশ্বকাপের বদলে পিসিবির নতুন টুর্নামেন্ট ‘দ্য পাকিস্তান’ Feb 01, 2026
img
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Feb 01, 2026
img
জামায়াত আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো ছাত্রদল সভাপতি Feb 01, 2026
img
ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ মোস্তফা কামাল আর নেই Feb 01, 2026
img
হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ: পার্থ Feb 01, 2026
img
ঢাকা দক্ষিণ সিটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ Feb 01, 2026
img

সালাহউদ্দিন আহমদ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে Feb 01, 2026
img
একীভূত হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স ও এক্সএআই Feb 01, 2026
img

আজও মির্জা আব্বাস-পাটওয়ারী বাগযুদ্ধ

বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে যেটা আসলে খুবই বিরক্তিকর: মির্জা আব্বাস Feb 01, 2026
রমজানের গুরুত্বপূর্ণ ৩টি আমল Feb 01, 2026
ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রান, ১১৮ রান করেও হার প্রোটিয়াদের Feb 01, 2026
img
সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ শিক্ষকের তথ্য চেয়েছে মন্ত্রণালয় Feb 01, 2026
img

জামায়াতের অভিযোগ

রাষ্ট্রপতির কার্যালয় থেকেই ডা. শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’ Feb 01, 2026
img
বাবার প্রয়াণের শোক কাটিয়ে ওঠার আগেই মাকেও হারালেন অভিনেত্রী সম্পূর্ণা Feb 01, 2026
img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026