© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল কায়েস

শেয়ার করুন:
তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল কায়েস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ পিএম | ১৫ মার্চ, ২০২৬
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে লড়ছে বাংলাদেশ দল। এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান।

এদিন নিজের ওয়ানডে ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪৭ বলে ফিফটি করেছিলেন তিনি। পরের ফিফটি করতে খেলেছেন ৪৯ বল। সবমিলিয়ে ৯৮ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তামিম। সবমিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ১০৭ বলে ১০৭ রান। ইনিংসে ৬টি চার ও ৭টি ছক্কার মার ছিল। এমন ইনিংসের পর তামিমের প্রশংসা করেছেন ইমরুল কায়েস। তামিমকে টেস্ট ক্রিকেটেও দেখতে চান তিনি।



সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরুল লেখেন, 'তানজিদ হাসান তামিম, একজন অসাধারণ ক্রিকেটার। আমি নিশ্চিত যে সে সব বাংলাদেশি ব্যাটসম্যানের রেকর্ড ভেঙে ফেলবে। আমার মনে হয়েছে সে টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি আশা করি বাংলাদেশি নির্বাচকরা তার কথা বিবেচনা করবেন।'

আইকে/টিএ

মন্তব্য করুন