শ্রীলঙ্কায় লুটপাট ও ভাঙচুরকারীদের গুলির নির্দেশ

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভ দমন করতে নিরাপত্তাবাহিনীকে আইন ভঙ্গকারীদের গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সোমবার রাজপথে সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন প্রেসিডেন্টের ভাই মাহিন্দা রাজাপাকসে। কিন্তু তার পদত্যাগেও বিক্ষোভ শান্ত হয়নি। মধ্যরাতেও সহিংসতা অব্যাহত ছিল।

মঙ্গলবার সরকার সেনাদের নির্দেশ দিয়েছে, যে কেউ ‘সরকারি সম্পত্তি বা জীবন হানিকর কোনও কর্মকাণ্ড’ করলে গুলি করতে। সরকারের নির্দেশে রাজধানী কলম্বোর রাজপথে টহল দিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এসব বাহিনীর সদস্যদের উপস্থিতির পরও মঙ্গলবার সন্ধ্যায় একদল মানুষ শহরের শীর্ষ পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে। তাদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের রক্ষায় তিনি যথাযথ দায়িত্ব পালন করেননি।

শ্রীলঙ্কায় এক এমপির অপমৃত্যু, আরেকজনের ওপর হামলা এবং মন্ত্রী-প্রধানমন্ত্রীসহ অর্ধশতাধিক নেতার বাড়িতে অগ্নিসংযোগের পরের দিনই এমন কঠোর নির্দেশনা দিলো লঙ্কান কর্তৃপক্ষ।

বিক্ষোভ দমাতে এপ্রিলের শুরুতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু প্রেসিডেন্টের এমন পদক্ষেপ বিক্ষোভ দমাতে ব্যর্থ হয়। উল্টো মাত্রা আরও তীব্র হয়।

পুলিশ জানিয়েছে, আটজন নিহত হয়েছেন। কলম্বোর প্রধান হাসপাতাল জানিয়েছে, সোমবার থেকে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  

Share this news on:

সর্বশেষ

img
ভালোবাসা দিবসের সপ্তাহে আসছে ‘দো দিওয়ানে শহর মে’, উচ্ছ্বাসে নতুন মাত্রা অভিনেত্রী সন্দীপা ধর Feb 06, 2026
img
যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক Feb 06, 2026
img
‘কৃষ ৪’ এ কি ফিরছেন প্রিয়াঙ্কা? Feb 06, 2026
img
নতুন এক ইতিহাসের পথে হাঁটতে যাচ্ছে ‘মির্জাপুর’ Feb 06, 2026
img
প্রভাসের নতুন লক্ষ্য, ভাঙ্গতে চান একঘেয়েমির দেয়াল Feb 06, 2026
img

পটুয়াখালী-৩

নুরের বিরুদ্ধে কাজ করায় আরও ১২৯ কমিটি বিলুপ্ত বিএনপির Feb 06, 2026
img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026