বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান হলো সৌদি তেল কোম্পানী আরামকো

অ্যাপলকে হটিয়ে আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরমকো৷ রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের ব্যাপক মূল্যবৃদ্ধিতে শীর্ষস্থানে চলে এসেছে এই প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট।

বুধবারও অ্যাপলের শেয়ারমূল্য কমেছে। শেয়ারবাজারে এর মূল্য দাঁড়িয়েছে ২.৩৭ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, আরামকোর বাজারমূল্য এখন ২.৪২ ট্রিলিয়ন ডলার।

সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম জ্বালানি কোম্পানি এবং দিনে এই কোম্পানির আয় ১০০ কোটি মার্কিন ডলার। মূলত প্রতিদিন ১ কোটি ২৫ লাখ ব্যারেলের তেল প্রক্রিয়াজাত করে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ ধনী এই দেশটির প্রতিষ্ঠানটি। আর সেখান থেকেই দৈনিক আয় হয় ১০০ কোটি মার্কিন ডলার।

সৌদি আরামকোকে মধ্যপ্রাচ্যের এই দেশটির জ্বালানি নির্ভর অর্থনীতির প্রতীক বলে মনে করা হয়। যে কারণে অনেক সময় আরামকোর তেলক্ষেত্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে সৌদি আরবের শত্রুরা। গত বছরের সেপ্টেম্বরে তেমনই দু’টি স্থাপনায় ১৪ টি মিসাইল হামলার ঘটনা ঘটে। সৌদি সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণও করে দেশটির সরকারই। 

এর আগে ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছিল সৌদি আরামকো। তবে সেসময় খুব বেশি সময় আরামকো শীর্ষ অবস্থান ধরে রাখতে পারেনি। সেই জায়গা দখল করে নেয় বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

তবে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের পর তেলের দাম বেড়ে চলায় আরামকোর শেয়ার দরও বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। আর গত ১২ মে সৌদি আরামকোর মূল্য বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৪৩ ট্রিলিয়ন বা ২ লাখ ৪৩ হাজার কোটি মার্কিন ডলারে। আর এতেই আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে বিশ্বের বৃহত্তম এই জ্বালানি কোম্পানিটি।


Share this news on:

সর্বশেষ

img
সাকিবের 'সিংহাসন' দখলে নিতে বিশ্বকাপ মিশন শুরু করবে হাসারাঙ্গা ও রশিদ Feb 06, 2026
img
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও, টিয়ারগ্যাস নিক্ষেপ Feb 06, 2026
img
চীনকে মোকাবিলায় শক্তিশালী ড্রোন তৈরি করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
গাজীপুরে বিএনপি ও জামায়াত সংঘর্ষ, আহত ৫ Feb 06, 2026
img
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের আগে বিশ্ববাজারে তেলের দামে পতন Feb 06, 2026
img
রোনালদোকে কড়া হুঁশিয়ারি দিল সৌদি প্রো লিগ Feb 06, 2026
img
হাতিরঝিলে পুলিশের এডিসিকে মারধরের মামলায় গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
বন্দরের ১৫ কর্মচারীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের আবেদন Feb 06, 2026
img
যোগীর নির্দেশে উত্তরপ্রদেশে মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে মামলা! Feb 06, 2026
img
আরও ৪৪৭৬ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে ডিএসইর Feb 06, 2026
img
২য় ‘বিবাহ অভিযান’ বিতর্কের পর বিধানসভায় হিরণ Feb 06, 2026
img

ইপিএ স্বাক্ষর

বাংলাদেশ-জাপান বাণিজ্য চুক্তির ঐতিহাসিক মুহূর্ত আজ Feb 06, 2026
img
বিশ্বকাপের আগে অজি শিবিরে বড় ধাক্কা Feb 06, 2026
img
শরিয়তকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করা হবে: চরমোনাই পীর Feb 06, 2026
img
ডি ভিলিয়ার্সের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট Feb 06, 2026
img
ভোটকেন্দ্রের সব তথ্য এখন মোবাইলে, ইসির নতুন অ্যাপ চালু Feb 06, 2026
img
থামছে না 'ধুরন্ধর'র ঢেউ, ওটিটি-তে নতুন ইতিহাস! Feb 06, 2026
img
স্বর্ণের পর এবার কমল রুপার দামও Feb 06, 2026
img
আজ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের প্রয়াণ দিবস Feb 06, 2026
img
আর্থিক নিয়ম ভাঙায় শাস্তি পেল হামজার ক্লাব Feb 06, 2026