তুরস্ক ন্যাটোতে দেখতে চায় না ফিনল্যান্ড ও সুইডেনকে

ফিনল্যান্ড ও সুইডেনকে সামরিক জোট ন্যাটোর সদস্য হিসেবে দেখতে চায় না বলে সাফ জানিয়ে দিয়েছে ন্যাটোভুক্ত দেশ তুরস্ক।ফিনল্যান্ডের দরজায় যখন কড়া নাড়ছে ন্যাটোর সদস্য পদ তখন দেখা দিলো নতুন এ শঙ্কা।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোকে সন্ত্রাসী সংগঠনের গেস্টহাউস আখ্যা দিলেন আর তাই তাদের সামরিক জোটটির সদস্য হিসেবে দেখতে চান না তারা। তবে ফিনল্যান্ডও জানিয়েছে, সমস্যা সমাধানে তুরস্কের সাথে আলোচনা চালিয়ে যাবে।

তুর্কি প্রেসিডেন্টের দাবি, অতীতে গ্রিসের সদস্যপদের অনুমোদন দিয়ে যে ভুল করেছে তুর্কি সরকার, এবার তার পুনরাবৃত্তি ঘটাতে চায় না তারা। তুরস্কের প্রেসেডেন্ট বলেন, 'সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগাদানের বিষয়টি আমরা ইতিবাচকভাবে নিচ্ছি না। অতীতে গ্রিসের ন্যাটোর সদস্য পদের পক্ষে অবস্থান নিয়ে ভুল করেছিল তুরস্ক। আর বর্তমানে তুরস্কের প্রতি গ্রিসের মনোভাব সবারই জানা। আমরা অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চাই না। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো সন্ত্রাসী সংগঠনের গেস্টহাউস। এসব দেশে অনেক সন্ত্রাসী সংগঠনের সদস্য লুকিয়ে আছে'।

এর ফলে বড়সড় এক ধাক্কাই খেলো ফিনল্যান্ড ও সুইডেন। এতদিন ন্যাটোতে যোগ না দিতে তাদের হুমকি দিয়েছে রাশিয়া। সেটি তোয়াক্কা না করে যখন সামরিক জোটে যাবার জন্য প্রস্তুত হচ্ছিল দেশ দুটি তখনই তুরস্কের বিরোধিতা হলো নতুন মাথা ব্যাথার কারণ। তুরস্কের এ অবস্থানের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সুইডিশরা।

Share this news on:

সর্বশেষ

img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026