পি কে হালদারেরর পাচার করা অর্থ ফেরত আনা হবে: অ্যাটর্নি জেনারেল

পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনামাত্র বিচার শুরু হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ ছাড়া ভারতে তার পাচার করা অর্থ ফেরত আনা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।

রোববার (১৫ মে) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ভারতে পাচার হওয়া টাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, পি কে হালদারের পাচার করা টাকাটা আমাদের। ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে। এ ছাড়াও একটা চুক্তি আছে এমএলএফ। এর মাধ্যমে আমরা টাকাটা ফেরত আনার চেষ্টা করব। এর আগে বাংলাদেশে শুধু একবারই টাকা এসেছিল। আরাফাত রহমান কোকোর টাকা, যেটা সিঙ্গাপুরে ছিল। পি কে হালদারের টাকাটা যেহেতু আটকানো গেছে, আশা করি দ্রুতই এ টাকা ফেরত আনতে পারব।

আরেক প্রশ্নের জবাবে এ এম আমিন উদ্দিন বলেন, ‘পি কে হালদার দেশে ফেরত আসুক না-আসুক সেটা বিষয় নয়, মামলার বিচার কিন্তু স্বাভাবিক নিয়মে শুরু হয়ে গেছে। মামলা হওয়ার সঙ্গে সঙ্গে বিচার কার্যক্রমের একটা ধাপ তদন্ত পর্যায়ে আছে। এখন তাকে নিয়ে আসা হলে বিচারের সম্মুখীন করা হবে আর আনা না হলেও বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। যখন তাকে আনা হবে, তখন বিচারে যে রায় হবে, সেটা কার্যকর করা হবে।’

বাংলাদেশ সরকারের দেওয়া তথ্যেই ভারতে পি কে হালদার গ্রেফতার হয়েছেন বলে জানান এ এম আমিন উদ্দিন। বলেন, এটা একটা বড় সাফল্য।

দুদিনের অভিযানে শনিবার (১৪ মে) প্রশান্ত কুমার (পি কে) হালদার ধরা পড়েন ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ফাঁদে। এ সময় পি কে হালদারের স্ত্রী ও ভাই প্রাণেশ হালদারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। রোববার (১৫ মে) বারাসাতের আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাদের ১৭ মে পর্যন্ত ইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারক।

Share this news on:

সর্বশেষ

img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026
img
রাজশাহীতে বিএনপির বিরুদ্ধে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ Feb 06, 2026
img
‘মন মানে না’র ঝলকে হিয়া চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়! Feb 06, 2026
img
দিনের শেষে ‘সমর্পণ’-এর থেকে সত্যি আর কিচ্ছু নেই: ইমন Feb 06, 2026
img
ইসির কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকছেন: আলাল Feb 06, 2026
img
১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন : নাহিদ ইসলাম Feb 06, 2026
img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026