আসামির দায়ের কোপে পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে এক পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ মে) সকাল ১০টায় উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আসামি কবির আহামদ (৩৫) লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের লালারখিল গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, লালারখিল গ্রামে দু-পক্ষে মারামারির ঘটনায় গত ২৪ মার্চ মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি কবির। লালারখিল গ্রামের বাসিন্দা আবুল হোসেন কালু দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩০৭, ৩২৫, ৩২৩, ৩২৪, ৪৪৮, ৩৮০, ৪২৭, ৫০৬ ধারায় মামলাটি করেছিলেন।

রোববার সকালে মামলার আসামি কবিরকে ধরতে লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে চার সদস্যের একটি দল তার বাড়িতে যায়। অন্য সদস্যরা হলেন সহকারী উপপরিদর্শক মুজিবুর রহমান, কনস্টেবল জনি খান ও শাহাদাত হোসেন।

বাড়িতে ঢুকে অভিযান শুরুর পর কবিরকে প্রায় ধরে ফেলেছিলেন পুলিশ সদস্যরা। এ সময় কবির আহমদ কনস্টেবল জনি খানের হাতে ধারালো দা দিয়ে কোপ মারেন। এতে তার বাঁ হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার পর কবির পালিয়ে যেতে সক্ষম হন। অভিযানে পুলিশের সঙ্গে মামলার বাদি আবুল হোসেন কালুও ছিলেন। আসামি কবির যাওয়ার সময় তাকেও দা দিয়ে কোপ মারেন। এতে আবুল হোসেনও আহত হন।

আহত পুলিশ কনস্টেবল জনি খানকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দুপুরেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Share this news on:

সর্বশেষ

img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026
img
জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে : নাহিদ Feb 01, 2026
img
তারা এনআইডি নম্বর নিয়ে ভোট চুরির চেষ্টা করছে, অভিযোগ আমিনুল হকের Feb 01, 2026
img
দক্ষিণ কোরিয়ার গায়িকা মো সু-জিনের মৃত্যু, কারণ নিয়ে পরিবারের ধোঁয়াশা Feb 01, 2026
img
‘বিয়ে’ বিষয়টিকে আমরা পছন্দই করি, যথেষ্ট গুরুত্বও দেই, অহেতুক জাঁকজমক ছাড়া: অনুজয় Feb 01, 2026
img
আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে- প্রশ্ন সিডনি সুইনির Feb 01, 2026
img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026