© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে বহুতল ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তুপে আটকে এখনও ৮০ জন

শেয়ার করুন:
ইরানে বহুতল ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তুপে আটকে এখনও ৮০ জন
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫১ এএম | ২৪ মে, ২০২২

<div><span style="">ইরানের আবাদান শহরে বহুতল ভবন ধসে প্রাণ গেলো কমপক্ষে ৬ বাসিন্দার। সো

ইরানের আবাদান শহরে বহুতল ভবন ধসে প্রাণ গেলো কমপক্ষে ৬ বাসিন্দার। সোমবারের (২৩ মে) এই দুর্ঘটনায় এখনও ৮০ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে। আল আরাবিয়ার প্রকাশিত খবরে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিনেদনে উল্লেখ করা হয়েছে, এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ধসে পড়া ভবন থেকে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তেহরান জানিয়েছে, ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট, ৩০টি অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার নিয়োজিত রয়েছে উদ্ধার কাজে। এছাড়া মানুষের অবস্থান শনাক্তে ব্যবহৃত হচ্ছে পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। তবে ধূলিঝড় এবং প্রচণ্ড দাবদাহের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

মন্তব্য করুন