মাঙ্কিপক্স ছড়াচ্ছে, চিন্তিত ইউরোপ

মাঙ্কিপক্স এখন ইউরোপের দেশগুলির কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে প্রায় ২০টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন মানুষ । জার্মানিসহ ইউরোপে ছড়াচ্ছে ভাইরাসটি। কীভাবে এর মোকাবিলা করা যায় তা নিয়ে চিন্তায় বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী সোমবার (২৩ মে) জানিয়েছেন, তিনি রবার্ট কখ ইনস্টিটিউটের রিপোর্ট দেখেছেন। সেখানে নিভৃতবাস ও একান্তবাসের যে সুপারিশ রয়েছে, তা তিনি ভেবে দেখছেন। দ্রুত তিনি নীতি নির্দেশিকা ঘোষণা করবেন।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, রবার্ট কখ ইনস্টিটিউট ভ্যাকসিন দেয়ার কথাও বলেছে। বিশেষ করে যাদের অন্য গুরুতর রোগ আছে, তাদের। এখনো পর্যন্ত জার্মানিতে চারজনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।

জার্মানির একটি সংবাদপত্র জার্মান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহসভাপতিকে উদ্ধৃত করে জানিয়েছে, বাচ্চাদের পক্সের ভ্যাকসিন দেয়ার কথা ভাবা হচ্ছে। তবে তিনি মাঙ্কিপক্স ভাইরাস ছড়ানোয় খুব বেশি অবাক হননি। তার মতে, এই ধরনের ভাইরাস ছড়াবে, এটাই স্বাভাবিক। দরকার হলো, ভাইরাসের চেন ভেঙে দেয়া।

ইইউ-র স্বাস্থ্য সংক্রান্ত এজেন্সি ইসিডিসি সোমবার বলেছে, মাঙ্কিপক্স বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে দ্রুত ছড়াবে এমন ঝুঁকির সম্ভাবনা কম। কিন্তু যারা মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে আসবেন, তারা এই রোগে আক্রান্ত হবেন। বিশেষ করে আক্রান্ত মানুষের সঙ্গে যৌন সংসর্গ করলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, মাঙ্কিপক্সকে প্রতিরোধ করা সম্ভব। এর ভাইরাস মিউটেট করছে, এমন উদাহরণ নেই।

যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি সোমবার জানিয়েছে, ইংল্যান্ডে মাঙ্কিপক্সে নতুন করে ৩৬ জন আক্রান্ত। বিশ্বে এ পর্যন্ত সবমিলিয়ে ৫৬ জন এই রোগে আক্রান্ত হলে।

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026