© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করছে: নাছিম

শেয়ার করুন:
বিএনপি উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করছে: নাছিম
মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ২৪ মে, ২০২২
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি নেতারা ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ সারা দেশে এ গোষ্ঠীকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৪ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। আর যারা আওয়ামী লীগকে হুমকি দেয় তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, একটি অপশক্তি দেশবিরোধী রাজনীতিতে লিপ্ত। মিথ্যাচার করে দেশের জনগণকে বিভ্রান্ত করে তারা অনাসৃষ্টি করতে চায়।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি যতই মিথ্যাচার করুক না কেন বাংলাদেশে কখনো খাদ্য সংকট হবে না। যারা সুযোগসন্ধানী তারা জনগণের বন্ধু না। তারা বিদেশিদের বন্ধু।

তিনি আরও বলেন, জনগণের ভোট তাদের প্রয়োজন হয় বলে মনে হয় না। বিএনপি নির্বাচন করতে চায় না। জনগণ আওয়ামী লীগের শক্তি। এ শক্তি নিয়েই এগিয়ে যাবে দলটি।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, পদ্মা সেতু আগামী নির্বাচনে নৌকার বিজয়ের মাইলফলক হবে।

তিনি আরও বলেন, রাজপথ দখলে নিয়ে রাজপথেই বিএনপিকে মোকাবিলা করতে হবে। তারা দেশবিরোধী মিথ্যাচারে লিপ্ত।

মন্তব্য করুন