© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রদল না আসলেও ক্যাম্পাসে অবস্থান ছাত্রলীগের

শেয়ার করুন:
ছাত্রদল না আসলেও ক্যাম্পাসে অবস্থান ছাত্রলীগের
মোজো ডেস্ক
০৩:০৮ পিএম | ২৮ মে, ২০২২
ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষের পর তৃতীয় দিনেও অনেকটা শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

ছাত্রদলের নেতা-কর্মীদের প্রবেশ ঠেকাতে শনিবার (২৮ মে) সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসিতে এসে জড়ো হতে থাকে। মিছিল নিয়ে এতে যোগ দেয় বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা। ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়ে তারা মিছিল শ্লোগান দিতে থাকে। এ ছাড়া মোটরসাইকেলের শোডাউনও দিতে দেখা যায় নেতাকর্মীদের। 

এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, কোন সংগঠন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইলে তাদেরকে প্রতিহত করা হবে। 

এর আগের দুদিন ছাত্রদল নেতাকর্মীদের তৎপরতা থাকলেও আজ ক্যাম্পাসে কোন কর্মসূচি দেখা যায় নি। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেন বলেন, আজ শনিবার ক্যাম্পাসে তাদের কোনো কর্মসূচি নেই৷ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সংগঠনের জেলা ও মহানগর ইউনিটে বিক্ষোভ হচ্ছে৷


মন্তব্য করুন