প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দেশজুড়ে আ.লীগের বিক্ষোভ
১২:২১ পিএম | ০৪ জুন, ২০২২
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে আওয়ামী লীগ।
সকাল থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও আলাদাভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছে কৃষক লীগ। এতে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক প্রমুখ। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ।
এছাড়া জেলা ও উপজেলায় ও বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলো।