© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে দুইজনের মৃত্যু

শেয়ার করুন:
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে দুইজনের মৃত্যু
মোজো ডেস্ক
০১:৩৮ পিএম | ২৩ জুন, ২০২২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় খরস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুব

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় খরস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত দুইজন হলেন মাচালং মন্দির পাড়া এলাকার সুকর চাকমা (৩২) ও রুপকারী এলাকার চিরজ্যোতি চাকমা (৪২)।


ঘটনার এক দিন পর বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রুপকারী ইউনিয়নের বিজয় ঘাট এলাকায় সুকর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের সচিব ফালঘুন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন