মু‌ক্তি‌যোদ্ধা‌কে হত‌্যার দা‌য়ে ৬ জেএম‌বি সদ‌স্যের মৃত‌্যুদণ্ড

কুড়িগ্রামের ধর্মান্তরিত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় ছয় জেএম‌বি সদস‌্যকে ফাঁ‌সি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদ‌ণ্ডের আদেশ দিয়ে‌ছেন আদালত। একই হত‌্যাকা‌ণ্ডে দা‌য়ের বি‌স্ফোরক মামলায় তাদের মধ্যে তিন জনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন সশ্রম কারাদ‌ণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্প‌তিবার (২৩ জুন) দুপু‌রে কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদাল‌তের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম আব্রাহাম লিংকন জানান, ২০১৬ সালে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় এই রায় দেন বিচারক।

দণ্ডপ্রাপ্ত জেএম‌বি সদস‌্যরা হ‌লো– রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী, জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী, গোলাম রব্বানী, হাসান ফিরোজ ওরফে মোখলেছ, মাহাবুব হাসান মিলন ওরফে হাসান ও আবু নাসের ওরফে রুবেল। তাদের ম‌ধ্যে রিয়াজুল ইসলাম ওরফে মেহেদী পলাতক রয়েছে। বা‌কি পাঁচ আসা‌মির উপ‌স্থি‌তি‌তে আদালত এ রায় ঘোষণা ক‌রেন। পলাতক রিয়াজুলকে ‌গ্রেফতা‌রের পর থেকে সাজা কার্যক‌রের আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর গাড়িয়াল পাড়ার কাছে গড়ের পার এলাকায় প্রাতর্ভ্রমণে বের হন ওই এলাকার বাসিন্দা ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী। সকাল পৌনে ৭টার দিকে ওই এলাকার আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে পাকা রাস্তার ওপর তাকে কুপিয়ে হত্যা করে জেএমবি সদস্যরা। স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের আটকের চেষ্টা করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হত্যাকারীরা। ওইদিনই অজ্ঞাত দুষ্কৃতকারীদের আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন নিহত মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে রুহুল আমিন আজাদ।

Share this news on:

সর্বশেষ

একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
আইনি বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে বিজয় থালাপতির শেষ সিনেমা Feb 02, 2026
img
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক Feb 02, 2026
img
চট্টগ্রামে ১৩২টি বৌদ্ধ বিহারে প্রধান উপদেষ্টার অনুদান বিতরণ Feb 02, 2026
img
ডিআর কঙ্গোতে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা Feb 02, 2026
img
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস Feb 02, 2026
img
শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী Feb 02, 2026