© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার দিনের সফরে রোববার রংপুর যাচ্ছেন এরশাদ

শেয়ার করুন:
চার দিনের সফরে রোববার রংপুর যাচ্ছেন এরশাদ
own-reporter
০১:৪৯ পিএম | ০২ মার্চ, ২০১৯

চার দিনের ব্যক্তিগত সফরে রোববার রংপুর যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

খন্দকার দেলোয়ার জালালী জানান, রোববার বেলা সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসের উদ্দেশে রাজধানী ছাড়বেন এরশাদ। বেলা সাড়ে ১১টায় রংপুর সেনানিবাসে পৌঁছে হোটেল গ্র্যান্ড প্যালেসে যাবেন এরশাদ। পরে ৪ ও ৫ ফেব্রুয়ারি হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

৬ ফেব্রুয়ারি সফর শেষে ঢাকায় ফিরার কথা রয়েছে তার। ওইদিন বিকেল ৪টায় রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে রাজধানীর উদ্দেশে রংপুর ছেড়ে আসবেন তিনি।

সফরকালে এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন-পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন