এক বছরে যা যা করতে চান নতুন মেয়র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নিয়ে আগামী এক বছরের পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

শনিবার সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে প্রথম সংবাদ সম্মেলনে তিনি তার পরিকল্পনার কথা জানান।

স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি - এই তিন ধরনের পরিকল্পনা নিয়ে এগোতে চান তিনি। আগামী এক বছরের জন্য মেয়রের কাজের পরিকল্পনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-

১. ডিএনসিসিকে আলোকিত ঢাকায় পরিণত করা

২. পরিবেশ দূষণ রোধ

৩. প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপসকে সক্রিয় করা

৪. সব ধরনের কর ও লেনদেনকে ডিজিটালাইজ ও অটোমেশন করা

৫. বৃক্ষরোপণ, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ

৬. মহল্লায় মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ তৈরি

৭. ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া

৮. সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা

৯. নতুন অন্তর্ভুক্ত এলাকায় উন্নয়ন পরিকল্পনা

১০. প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পন্ন করতে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ।

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম বলেন, ‘সিটি নির্বাচনে এই বিজয় শুধু আমার নয়, নগরবাসীরও। এই জয় ঢাকার নতুন দিনের পথচলার প্রথম পদক্ষেপ। আমাদের গন্তব্য একটাই- একটি সচল ও আধুনিক ঢাকা গড়ার প্রত্যয়।’

তিনি বলেন, উত্তর সিটি কর্পোরেশনে নতুন ১৮টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে। এগুলোকে উন্নত করার লক্ষ্যে সকলকে সমন্বয় করে কাজ করতে হবে। ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করতে না পারলে বড় বিজয়গুলো আমাদের হাতের নাগালের বাইরে রয়ে যাবে।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘ঢাকা শুধু আমার শহর নয়, এই শহর আপনাদেরও। আমাদের সবার সামান্য সচেতনতা ও সহযোগিতা নগরীর উন্নয়নের জন্য দরকার। আমি বিশ্বাস করি, আমরা যে যার জায়গা থেকে ন্যূনতম সহযোগিতা করলেই ঢাকাকে সুন্দর, সচল ও আধুনিক শহরে পরিণত করতে পারব।’

তিনি বলেন, আপনারা প্লাস্টিকের পানির বোতল রাস্তায় ছুড়ে না ফেলে ময়লার ঝুড়িতে ফেলুন। আমাদের একটু সচেতনতা অনেকখানি বদলে দেবে বর্ষাকালীন জলাবদ্ধতার সমস্যা। ছোট ছোট নাগরিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আমরা বড় বড় অর্জন ছিনিয়ে আনতে পারি।

গত বৃহস্পতিবার ডিএনসিসির উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আতিকুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে আট লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙল প্রতীক নিয়ে ৫২ হাজার ৪২৯ ভোট পান।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
হত্যার ৫০ দিন: বিচার দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী ও ইনকিলাব মঞ্চ Feb 05, 2026
img
৪ দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় Feb 05, 2026
img
মঞ্চে ওঠার সময় জানতে পারি ‘একুশে পদক’ পাচ্ছি : ওয়ারফেজ Feb 05, 2026
img
বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'তে শিবপ্রসাদ বনাম যিশু Feb 05, 2026
img
হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে : রেজাউল করীম Feb 05, 2026
img
শহর মাতাতে প্রস্তুত লোপামুদ্রা মিত্র প্রোডাকশন ও ‘দোহার’ Feb 05, 2026
img
শুক্রবার দক্ষিণাঞ্চলের ৩ জেলায় জামায়াত আমিরের নির্বাচনি জনসভা Feb 05, 2026
img
গানের মঞ্চ থেকে বিয়ের মণ্ডপ, সয়মের জীবনে এল নতুন সুর! Feb 05, 2026
img
আমি নতুন কেউ নই, প্রায় ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক: মির্জা ফখরুল Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার Feb 05, 2026
img
'অন্তর্বতী সরকারের সময়ে ১১৬টি অধ্যাদেশ জারি ও ১৪টি দ্বিপাক্ষিক চুক্তি' Feb 05, 2026
img
ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা: মির্জা আব্বাস Feb 05, 2026
img
সন্তানদের চোখে রাজ বাবা হিসেবে কে, বিধায়ক না পরিচালক? Feb 05, 2026
img
পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ভারতীয় অধিনায়ক Feb 05, 2026
img
উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ২ দিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত Feb 05, 2026
img
২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা Feb 05, 2026
img
আফরান নিশোর নতুন সিনেমা ‘প্রেমিক’ নিয়ে গুঞ্জন Feb 05, 2026
img
আমি একবারও বলবো না যে আমাকে ভোট দেন: সারজিস আলম Feb 05, 2026
img
জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর Feb 05, 2026