© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওবায়দুল কাদের আইসিইউতে

শেয়ার করুন:
ওবায়দুল কাদের আইসিইউতে
central-desk
০৯:২৭ এএম | ০৩ মার্চ, ২০১৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

রোববার সকালে অসুস্থবোধ করলে দল ও সরকারের এই মুখপাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সকালে ফজরের নামাজ শেষে হঠাৎ করেই মন্ত্রীর শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকরা তার চেকআপ করেন। চেকআপ শেষে তাকে দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম শেষে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হবে বলেও জানান তিনি।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন