© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট বিএনপির ১১২ নেতাকর্মী কারাগারে

শেয়ার করুন:
সিলেট বিএনপির ১১২ নেতাকর্মী কারাগারে
own-reporter-sylhet
০৪:৩৩ পিএম | ০৪ মার্চ, ২০১৯

সিলেটে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১২ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক ফারজানা সুমি চৌধুরী দুটি মামলায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে এ দুটি মামলায় আসামীরা উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন।

জামিন নামঞ্জুর হওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলা উদ্দিন রিপন, সদর ইউনিয়নের সভাপতি মকবুল আহমদ ও সাধারণ সম্পাদক খলকু মিয়া।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়ের করা একটি মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চাইলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, রোববার নির্বাচনী সহিংসতার আরেকটি মামলায় বালাগঞ্জের ৬৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন