আ.লীগ মাঠে নামলে বিএনপির রঙিন খোয়াব কর্পূরের মতো উড়ে যাবে: কাদের
০৬:০০ পিএম | ১১ আগস্ট, ২০২২
আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল ৪টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভার শুরুতে এমন মন্তব্য করেন তিনি।
ওই যৌথ সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সম্পাদকমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়।