আইপিএলে টেলরকে চড় মেরেছিলেন দলের মালিক!

আত্মজীবনীতে একের পর এক বিস্ফোরক তথ্য দিচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর। কয়েকদিন আগে নিউজিল্যান্ডের এক সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল তার আত্মজৈবনিক গ্রন্থের কিয়দংশ। সেখানে জাতীয় দলের হয়ে খেলার বিভিন্ন পর্যায়ে সতীর্থরা তার উদ্দেশে বর্ণবাদী ও কটু মন্তব্য করত বলে জানিয়েছিলেন তিনি। এবার জানালেন বিদেশ-বিভুঁইয়ে তার কটু অভিজ্ঞতার কথা।

 স্টাফ.কো.এনজেড নামক নিউজিল্যান্ডের একটি সংবাদমাধ্যম টেলরের ‘ব্ল্যাক এন্ড হোয়াইট’ নামের আত্মজীবনী খুঁড়ে জানিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সময় তার ফ্র্যাঞ্চাইজির মালিকের দ্বারা শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন সাবেক এই কিউই ক্রিকেটার। রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময়কার কথা মনে করে টেলর লিখেন, ‘মোহালিতে পাঞ্জাবের বিপক্ষে খেলেছিল রাজস্থান। ১৯৫ রান তাড়া করছিল দল, আমি শূন্য রানে এলবিডব্লিউর মাধ্যমে আউট হয়ে যাই। আমরা লক্ষ্যের কাছাকাছিও যেতে পারিনি।’

ম্যাচের পর হোটেলের বারে তার সঙ্গে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে আত্মজীবনীতে উল্লেখ করেন এই কিউই কিংবদন্তি, ‘এরপর ম্যানেজমেন্ট এবং স্টাফদের সঙ্গে দলের সবাই হোটেলের বারে অবস্থান করছিল। সেখানে (রাজস্থান) রয়্যালসের একজন মালিক আমাকে বলেন যে, ‘রস আমরা তোমাকে শূন্য রানে আউট হওয়ার জন্য মিলিয়ন ডলার দেইনি।’ এটা বলেই আমার মুখে ৩-৪টি চড় মারেন তিনি।’

‘সে হাসছিল আর চড়গুলো খুব জোরে ছিল না। তবে সেগুলো মজার ছলে ছিল কিনা সেটা আমি নিশ্চিত নই। আমি তৎক্ষণাৎ এটা নিয়ে উচ্চবাচ্য করতে চাইনি। তবে পেশাদার ক্রীড়াঙ্গনে এটা সাধারণ ঘটনা বলে মনে হয় না।’

আইপিএলের প্রথম আসর থেকেই নিয়মিত মুখ ছিলেন টেলর। ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল অভিষেক হয় তার। ২০১০ পর্যন্ত তাদের হয়েই খেলেছেন তিনি। ২০১১ সালে রাজস্থানে নাম লেখান এই কিউই ব্যাটসম্যান। পরবর্তীতে বর্তমান দিল্লি ক্যাপিটালস (সাবেক দিল্লি ডেয়ারডেভিলস) এবং অধুনালুপ্ত পুনে ওয়ারিয়র্সের জার্সিও গায়ে চড়িয়েছেন টেলর।

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026
img
রোহিতের বাড়িতে গুলি, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য Feb 04, 2026
img
ভিয়েতনামে রেড বিকিনিতে অঙ্গনা, সাহসী লুকে নেটপাড়ায় ঝড় তুললেন অভিনেত্রী Feb 04, 2026
img
বিসিবির ৩ দলীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তাসকিন আহমেদ Feb 04, 2026
img
'দক্ষিণী সঙ্গীতশিল্পীরা আমাদের চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিক পান’, বিরক্তি প্রকাশ আমাল মালিকের Feb 04, 2026
img
প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেলেন হান্নান মাসউদের স্ত্রী Feb 04, 2026
img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026