‘খেলা হবে’, নেতাকর্মীদের প্রস্তুত হতে বললেন ওবায়দুল কাদের
০৭:৩৫ এএম | ১৮ আগস্ট, ২০২২
বন্দুকের নল থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজপথ থেকেই আওয়ামী লীগের জন্ম হয়েছে। খেলা হবে, খেলা। রাজপথে মোকাবিলা হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ দেখিয়ে দেবে- ‘আগামীর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
বুধবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের। সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে রাজধানীর বিভিন্ন ইউনিট ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে রমনায় আসেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।