ঢাকা-গুয়াংজু রুটে বিমানের প্রথম ফ্লাইট উদ্বোধন

ঢাকা-গুয়াংজু রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২৯ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করবে ফ্লাইট বিজি৩৬৬। এখন বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছেন যাত্রীরা। চীনের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটি গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ ছাড়া আজই গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরতি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ৩০ মিনিটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ঢাকা-গুয়াংজু রুটে যাত্রীরা বিমানের যেকোনো সেলস সেন্টার থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইটের টিকেট কিনতে পারবেন। তবে আসার ক্ষেত্রে বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট কিনতে হবে।

Share this news on:

সর্বশেষ

নারীবিদ্বেষী বক্তব্য, ইতিহাস বিকৃতির জবাব ব্যালটের মাধ্যমে দিবে জনগণ: ইশরাক Feb 04, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 04, 2026
img
শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল Feb 04, 2026
রোযার আগে যে ৩টি কাজ অবশ্যই করবেন Feb 04, 2026
জুলাই জাদুঘর পরিদর্শন করলেন বিদেশি কূটনীতিকরা, সবার জন্য খুলছে আগামী সপ্তাহে Feb 04, 2026
র‍্যাবের নতুন নাম এসআইএফ Feb 04, 2026
ঢালিউডের আলোচিত গুঞ্জনে ইতি টানলেন নুসরাত ফারিয়া Feb 04, 2026
ধুরন্ধর ২: সিক্যুয়েলেও ঝড় তুলতে প্রস্তুত রণবীর Feb 04, 2026
বিয়ে ভাঙার কারণ জানালেন পরীমনি Feb 04, 2026
পাপারাজ্জির প্রশ্নে বিরক্ত নন সোনম Feb 04, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 04, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 04, 2026
img
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭ নেতাকর্মী Feb 04, 2026
img
আন্তর্জাতিক মানের দুইটি ছবিতে প্রতীকী চরিত্রে সাই পল্লবি Feb 04, 2026
img
ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে সরকারকেই: হান্নান মাসউদ Feb 04, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে: ওয়াদুদ ভুইঁয়া Feb 04, 2026
img
‘দ্য প্যারাডাইস’, বাজেট ছুঁয়েছে ২০০ কোটি Feb 04, 2026
img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026