© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক জিয়ার শাস্তি কার্যকরের দাবিতে ছাত্রলীগের সমাবেশ! সরাসরি ...

শেয়ার করুন:
সাইফুল ইসলাম,মোবাইল জার্নালিস্ট
০৭:১৮ পিএম | ২৪ আগস্ট, ২০২২
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের রায় কার্যকরের দাবিতে ছাত্র সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির টিএসসি সংলগ্ন সন্ত্রাস রাজু ভাস্কর্য পাদদেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চলনায় ও সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এ ছাত্র সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।

সমাবেশ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেডে হামলার পেছনে জড়িত সকলের মুখ চেনা দেশের মানুষের কাছে। এ মুখগুলো বাংলাদেশের মানুষের কাছে গণশত্রু এবং এ মুখগুলোই স্বাধীন আন্দোলনের যে অঙ্গীকার তা বিসর্জন দেয়ার চেষ্টা করেছে।

দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার তৎপরতাতে বিএনপি-জামাআত সরকারের এখনও ষড়যন্ত্রে মত্ত। বিএনপি-জামাআত সরকারকে রুখে দিতে বাংলাদেশের ছাত্র সমাজকে ঐক্যদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন