© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সম্রাটের জামিন বাতিল আবেদনের অনুমতি দিলেন হাইকোর্ট

শেয়ার করুন:
সম্রাটের জামিন বাতিল আবেদনের অনুমতি দিলেন হাইকোর্ট
মোজো ডেস্ক
১০:৫৪ এএম | ২৯ আগস্ট, ২০২২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদককে আবেদন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ থেকে জামিন আবেদনের অনুমতি নেওয়া হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

গত ২২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় জামিন পান ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে জামিনের আদেশ দেন।

মন্তব্য করুন