© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি-জামায়াত আইএসআই’র পরিচালিত: হানিফ

শেয়ার করুন:
বিএনপি-জামায়াত আইএসআই’র পরিচালিত: হানিফ
মোজো ডেস্ক
০২:১০ পিএম | ২৯ আগস্ট, ২০২২
বাংলাদেশের বিএনপি ও জামায়াত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা পরিচালিত বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। 

সোমবার (২৯ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

হানিফ বলেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের আইএসআই’র দ্বারা পরিচালিত। বিএনপি-জামায়াতের জন্মই হয়েছে একই জায়গা থেকে। ওই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র থেকে। এই দুটি দল পরিচালিত হয় একই জায়গা থেকে৷ এরা কখনো আলাদা হবে না।


বিএনপির প্রতিষ্ঠা মেজর জিয়াউর রহমানও বাংলাদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতেন বলেও দাবি করেছেন হানিফ। 

মন্তব্য করুন