© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনার সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি বিজেপি: মমতা

শেয়ার করুন:
শেখ হাসিনার সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি বিজেপি: মমতা
মোজো ডেস্ক
০৩:৫০ পিএম | ০৮ সেপ্টেম্বর, ২০২২
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি সরকার সেটা করতে দেয়নি,’ কলকাতায় একটি রাজনৈতিক সভায় দাঁড়িয়ে এভাবেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যটিতে আগামী বছর তিন স্তরের পঞ্চায়েত নির্বাচন। এ নির্বাচনের প্রস্তুতি সভা হিসেবেই কলকাতার নেতাজি ইনডোরে দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি ভয় পেয়ে গেছে। সে কারণেই তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতাকে গ্রেফতার প্রসঙ্গে মমতা এদিন বলেন, ‘কোনো লাভ হবে না। তৃণমূল কংগ্রেস মা, মাটি ও মানুষের সরকার। ভয় দেখিয়ে কিছু করতে পারবে না কেউ। বিজেপি যদি ভাবে যে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের গ্রেফতার করে দলের কর্মীদের ভয় দেখানো যাবে, তাহলে তারা ভুল ভাবছে। আমি আঘাত করি না, কিন্তু কেউ আঘাত করলে প্রতিহত করি।’

মন্তব্য করুন