© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, এবার উত্তাল ঝাড়খণ্ড

শেয়ার করুন:
নিয়োগ পরীক্ষায় অনিয়ম, এবার উত্তাল ঝাড়খণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ পিএম | ০৭ আগস্ট, ২০২৬
সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। আজ শুক্রবার (৭ আগস্ট) আন্দোলন ১৪তম দিনে গড়িয়েছে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলমান অবস্থান কর্মসূচিতে শত শত শিক্ষার্থী যোগ দিয়েছেন। টানা অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এক আন্দোলনকারী।
নিয়োগ পরীক্ষায় অনিয়ম, এবার উত্তাল ঝাড়খণ্ড

এদিকে দাবি আদায়ে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সমর্থন দিয়েছে ককরোচ জনতা পার্টিও। সরকারের সঙ্গে সংলাপের উদ্যোগ নেয়া হলেও পরীক্ষা বাতিল ও তদন্তের দাবিতে অনড় শিক্ষার্থীরা।

নিয়োগ পরীক্ষায় অনিয়ম আর প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন চলছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে আজ শুক্রবার একজনের শারীরিক অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার অনুরোধের পরও দীর্ঘ সময় ঘটনাস্থলে চিকিৎসক আসেননি।
 
এদিকে অচলাবস্থা কাটাতে আলোচনার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। প্রশ্নফাঁসকে জাতীয় সমস্যা উল্লেখ করে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসবেন বলেও আশ্বাস দেন। তবে পরীক্ষা বাতিল ও তদন্তের দাবিতে অনড় শিক্ষার্থীরা।
 
চলমান আন্দোলনে রাজনৈতিক সমর্থনও পাচ্ছেন বিক্ষোভকারীরা। এরইমধ্যে আন্দোলনে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আন্দোলনকারীদের দাবি ও পরিস্থিতির বিস্তারিত জানতে চেয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। রাজ্য সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
 
শিক্ষার্থীদের মূল দাবি, জেপিএসসির ১৪তম সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল করতে হবে। অনিয়মের স্বাধীন তদন্ত করতে হবে সিবিআই কিংবা ঝাড়খণ্ডের বাইরের অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতিদের নিয়ে গঠিত কমিটিকে দিয়ে।
 
পাশাপাশি জেপিএসসি ও জেএসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের দাবিও রয়েছে। এরই মধ্যে অধিবেশন চলা ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে দুটি ছাত্র সংগঠন।

এসএ/এসএন

মন্তব্য করুন