© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের অনশন কর্মসূচি কারণ কি! সরাসরি..

শেয়ার করুন:
গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের অনশন কর্মসূচি কারণ কি! সরাসরি..
সাইফুল ইসলাম, মোবাইল জার্নালিস্ট
১২:৪৯ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২২

<div> <div>দীর্ঘ ২৫ বছরেও চাকরি স্থায়ী না হওয়ায় চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ...

দীর্ঘ ২৫ বছরেও চাকরি স্থায়ী না হওয়ায় চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন গণপূর্ত অধিদপ্তরের অধীনে কর্মরত দৈনিক ভাউচারভিত্তিক কর্মচারীরা। আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পঞ্চম দিনের মতো অনশন কর্মসূচি পালন করেন তারা।

গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) অনশন কর্মসূচি শুরু করেন তারা। অনশনকারী কর্মচারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন। এর আগে তারা প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন। অনশন কর্মসূচিতে মনির হোসেন শোভন, হাবিবুর রহমান, মো. ইসমাইল খান, মো. মনির, আনোয়ার পারভেজ, জিয়াউর রহমানসহ পাঁচ শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। 

অনশন কর্মসূচি থেকে কর্মচারীরা জানান, গণপূর্ত অধিদপ্তরাধীন দৈনিক ভাউচারভিত্তিক কর্মচারী হিসেবে আমরা অন্তত ১৫১৭ জন কর্মচারী দীর্ঘ ২৫ বছর বা তার অধিক সময় যাবৎ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছি। কিন্তু আমাদেরকে দৈনিক হারে যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। যা দিয়ে আমাদের পরিবার-পরিজন নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করতে হয়। আমাদের সহকর্মী কেউ মারা গেলে চাঁদা তুলে তার দাফনকার্য সম্পন্ন করতে হয়।

তারা আরো বলেন, অর্থের অভাবে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব হচ্ছে না। অসুস্থ হলে চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরতে হয়। হাড়ভাঙা পরিশ্রম করেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তুচ্ছতাচ্ছিল্য নিয়ে বেঁচে আছি।

মন্তব্য করুন