© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা চাকমা, মুখমণ্ডলে তিন সেলাই

শেয়ার করুন:
ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা চাকমা, মুখমণ্ডলে তিন সেলাই
মোজো ডেস্ক
০৬:২১ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২২

<div><p> সাফজয়ী বাংলাদেশ&nbsp; নারী দল দেশে ফিরে বিপুল জন সংবর্ধনার মধ্য দিয়...

সাফজয়ী বাংলাদেশ  নারী দল দেশে ফিরে বিপুল জন সংবর্ধনার মধ্য দিয়ে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পথে ঘটল এক দুর্ঘটনা।

ফুটবলারদের আবেদনের প্রেক্ষিতে ছাদ খোলা বাসে করে তাদের বাফুফে ভবনে নেয়ার সময় পথিমধ্যে আহত হলেন ঋতুপর্ণা চাকমা।

জানা গেছে, ট্রফিজয়ী বাঘিনীরা যখন বনানী ফ্লাইওভারের নীচ দিয়ে বাফুফে ভবন অভিমুখে অগ্রসর হচ্ছিল তখন দোতলা বাসের ওপরে থাকা ফুটবলারদের এক তারকা ঋতুপর্ণা চাকমা আহত হয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, ফ্লাইওভার থেকে ঝুলে থাকা নির্মাণ সামগ্রী কিংবা ব্যানার-ফেস্টুনের আঘাতে মুখমণ্ডলে আঘাত লাগে ঋতুপর্ণার। তৎক্ষণাৎ তাকে পার্শ্ববর্তী সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। আরও জানা গেছে, আঘাতপ্রাপ্ত ঋতুপর্ণার মুখমণ্ডলে তিনটি সেলাইয়ের প্রয়োজন হয়েছে।

মন্তব্য করুন