© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইয়াবা সহ র‌্যাবের জালে মাদক ব্যাবসায়ী

শেয়ার করুন:
ইয়াবা সহ র‌্যাবের জালে মাদক ব্যাবসায়ী
ফেরদৌস জয়
০৩:৩২ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২২

<div><span style="">গত ২১ সেপ্টেম্বর রংপুরের হারাগাছ থানার পাইকার বাজার এলাকা থেকে ৫২৫

গত ২১ সেপ্টেম্বর রংপুরের হারাগাছ থানার পাইকার বাজার এলাকা থেকে ৫২৫ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এসময় শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা মাদক সহ আমিনুর ইসলাম কে গ্রেফতার করা হয়।
সে একই এলাকার আক্কাস আলীর ছেলে।

র‌্যাব আরো জানায়,প্রাথমিক জিগ্যাসাবাদে আসামী মাদকের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। 
এছাড়া তার বিরুদ্ধে হারাগাছ থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন