জামিনে মুক্তি পেয়েই বাদিকে কু*পিয়ে জখ*ম
১২:২৭ এএম | ২৩ সেপ্টেম্বর, ২০২২
রংপুরের বুড়িরহাট এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ইসমাইল হোসেন নামে একজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর ছেলে জানায়,জমির রাস্তা নিয়ে কয়েকদিন ধরে লিমন,সাজু,জাকিরুল,জহিরুল,মাহাবুল,জহুর সহ কয়েকজনের সাথে বাকবিতন্ডা চলছিল।তিনি রংপুর আদালতে মুহুরীর কাজ করেন।
এর মধ্যে কয়েকদিন আগে তারা জেলে ছিলেন বলে জানা গেছে,এরপর জেল থেকে জামিনে বের হয়েই রংপুরের বুড়িরহাট এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ভুক্তভোগীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা পশুরাম থানার এস আই আতিক বলেন,ঘটনা সম্পর্কে আমি অবগত,এঘটনার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।