© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইডেন কলেজে মারামারির ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীদের আমরণ অনশন ঘোষণা

শেয়ার করুন:
মোজো রিপোর্ট
০১:২০ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২২
রাজধানীর ইডেন কলেজে মারামারির ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীরা আমরণ অনশন করার ঘোষণা দিয়েছেন। বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে তারা এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার কিছু আগে কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন শুরু করেন তারা। এ সময় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলন শেষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা হন তারা।

এর আগে আমরণ অনশনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত ১ নম্বর সহসভাপতি সোনালি আক্তার। তিনি বলেছিলেন, সোমবার দুপুর থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশন শুরু হবে।

মন্তব্য করুন