আজ পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি
০৮:৩৪ এএম | ০৭ অক্টোবর, ২০২২
<div>রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শুক্রবার (৭ অক্টোবর) সড়কপথে পদ্মা সেতু পাড়ি দ...
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শুক্রবার (৭ অক্টোবর) সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, সফরে রাষ্ট্রপতি সাথে থাকবেন তার পারিবারিক সদস্য ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশে বেলা পৌনে দুইটায় রাষ্ট্রপতির যাত্রা করার কথা রয়েছে।
রাষ্ট্রপ্রধান জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত হবার পর তাকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।