৬ মিনিট ১২ সেকেন্ডের হ্যাটট্রিকে সালাহর রেকর্ড

দারউইন নুনেস গোল করা মাত্র তাকে তুলে নিয়ে মোহামেদ সালাহকে নামালেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। মাঠে নেমেই যেন ক্ষেপে উঠলেন মিশরীয় স্ট্রাইকার। সাত মিনিট পর পেলেন প্রথম গোলের দেখা। ঠিক ছয় মিনিট ১২ সেকেন্ডের মধ্যে হয়ে গেল তার হ্যাটট্রিক। গড়লেন অভাবনীয় কীর্তি; চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম সময়ে তিন গোল করার রেকর্ড।

ইউরোপ সেরা প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে বুধবার রাতে রেঞ্জার্সের মাঠে লিভারপুলের ৭-১ ব্যবধানের জয়ে রেকর্ডটি গড়েন সালাহ।

শুরুতেই গোল খাওয়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানো লিভারপুল সালাহর নামার আগেই ৩-১ গোলে এগিয়ে যায়। আর তিনি নামার অল্প সময়ের মধ্যেই স্কোরলাইন হয়ে যায় ৬-১।

প্রথম গোলটি সালাহ করেন ৭৫তম মিনিটে; একটু উপরে উঠে যাওয়া বল আলতো করে নিচে নামিয়ে দুরূহ কোণ থেকে লক্ষ্যভেদ করেন।

৮০তম মিনিটে ঘিরে ধরা ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের শটে দ্বিতীয় এবং পরের মিনিট বাঁ পায়ের বাঁকানো শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

প্রতিযোগিতাটিতে ক্রিস্তিয়ানো রোনালদো, রবের্ত লেভানদোভস্কি ও রাহিম স্টার্লিংয়ের ১১ মিনিটে হ্যাটট্রিক করার কীর্তি আছে। তবে সালাহর এই রেকর্ডের ধারেকাছেও সেগুলো নেই।

অবিশ্বাস্য রেকর্ডটি গড়ার পথে আরেকটি কীর্তিও গড়েছেন সালাহ।

লিভারপুলের হয়ে এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তার গোল হলো ৩৮টি। প্রতিযোগিতাটিতে কোনো একটি ইংলিশ ক্লাবের হয়ে যা সর্বোচ্চ।
ছাড়িয়ে গেলেন চেলসির হয়ে দিদিয়ের দ্রগবা ও ম্যানচেস্টার সিটির হয়ে সের্হিও আগুয়েরোর রেকর্ডকে (ক্লাব দুটির হয়ে দুজনেরই গোল ৩৬টি করে)।


Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর কবে, জানালেন প্রেস সচিব Feb 05, 2026
img
প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয় : সেনাসদর Feb 05, 2026
ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু হবে: জামায়াতের নায়েবে আমির Feb 05, 2026
নবীজির যুগে নারীদের যে মর্যাদা ছিল | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
রাজশাহীতে নির্বাচনি জনসভায় বক্তব্য দিলেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান Feb 05, 2026
img
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায় ইউরোপীয় ইউনিয়ন Feb 05, 2026
img
নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছে একমাত্র বিএনপি : মোস্তফা জামান Feb 05, 2026
img
লক্ষ্মীপুরে জামায়াত নেতার নির্দেশেই ‘ভোটের সিল’ বানান প্রেস মালিক Feb 05, 2026
img
নির্বাচনকে সামনে রেখে চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া Feb 05, 2026
img
ঢাকা মহানগরের সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময়ে সেনাপ্রধান Feb 05, 2026
img
জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক : জামিন পেলেন বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আলম Feb 05, 2026
img
এপস্টেইন নথিতে নিজের নাম, কী ব্যাখ্যা দিলেন হ্যারি পটারের লেখিকা? Feb 05, 2026
img
অবশেষে ফাঁস হল দিশা পাটানির প্রেমিকের চেহারা Feb 05, 2026
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৬১টি মামলা Feb 05, 2026
img
রটারড্যামে মাকে নিয়ে আবেগপ্রবণ জাকিয়া বারী মম Feb 05, 2026
img
বিশ্বকাপের আগে ভারত শিবিরে বড় ধাক্কা Feb 05, 2026
img
পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান Feb 05, 2026
img
যুগ পেরিয়ে কোনালদের কে-কম্পানি, চলছে নতুন অ্যালবামের প্রস্তুতি Feb 05, 2026
img
রক্তের ঋণ ভুলে গেলে বিশ্বাসঘাতকতা হবে: জোনায়েদ সাকি Feb 05, 2026
img
নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী সিদ্ধান্ত নেবে পাকিস্তান? Feb 05, 2026