© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডেঙ্গুতে আক্রান্ত সালমান খান

শেয়ার করুন:
ডেঙ্গুতে আক্রান্ত সালমান খান

সালমান খান

মোজো ডেস্ক
০১:৫০ পিএম | ২২ অক্টোবর, ২০২২
ডেঙ্গুতে আক্রান্ত বলিউড ভাইজান সালমান খান। বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। দিওয়ালির সব আমন্ত্রণেও অংশ নিতে পারছেন না ভাইজান। কিছুদিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিয়েছেন এই বলিউড সুপারস্টার।

শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করন জোহরকে। তবে শনিবার আবার সঞ্চালকের আসনে তাকেই দেখা যাবে। কারণ আগেভাগেই সালমান বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন বলে বলিউড সূত্রে জানা গেছে।

জানা গেছে, সালমান খান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু আপাতত কয়েক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন। সেখান থেকেই করণ জহরকে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে Colors TV চ্যানেলের তরফে একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে সঞ্চালকের ভূমিকায় করণ জোহরকে দেখতে পাওয়া গিয়েছে। Colors TV চ্যানে লের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেছে এই ট্রেলরটি। সেখানে বলা হচ্ছে, 'বিগ বসের বাড়িতে অর্চনার সঙ্গে গোরির লড়াই, করণ জোহরের প্রশ্নে জেরবার তাঁরা।

মন্তব্য করুন