© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রীতম-শেহতাজের বিয়ে আজ

শেয়ার করুন:
প্রীতম-শেহতাজের বিয়ে আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ২৮ অক্টোবর, ২০২২
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পরিণয়ে রূপ দিচ্ছেন জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম।

শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় প্রীতম-শেহজাদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সেই ঘরোয়া আয়োজনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবিতে দেখা যাচ্ছে, শেহতাজের মেহেদি রাঙা হাতের মাঝখানে লেখা প্রীতম। সুনেরাহ’র সেই পোস্টের পরই এই জুটির বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

জানা গেছে, আপাতত দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন প্রীতম-শেহতাজ। পরে বড় আয়োজনের মাধ্যমে সবাইকে নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

মন্তব্য করুন