© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ে করলেন প্রীতম-শেহতাজ

শেয়ার করুন:
বিয়ে করলেন প্রীতম-শেহতাজ

ছবি: সংগৃহীত

মোজো বিনোদন
০৭:৩২ পিএম | ২৮ অক্টোবর, ২০২২
অভিনেত্রী ও মডেল শেহতাজ মনিরা হাসেমকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান।

শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পরেই প্রীতম হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে তাদের বিয়ের ছবি পোস্ট করেছেন।

বিয়ের ছবিতে তাদের দুইজনকে উচ্ছ্বসিত দেখাচ্ছিল।  প্রীতম পরেছেন শেরওয়ানি এবং শেহতাজ গোলাপি রঙের লেহেঙ্গা পরে বউ সেজেছেন।

বিয়ের আগ পর্যন্ত প্রতীম ও শেহতাজ তাদের সম্পর্কের কথা গোপন রেখেছিলেন।

গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তাদের মেহেন্দি অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন। এরপরেই বিষয়টি জানা-জানি হয়।


মন্তব্য করুন