'দেশের রাজনৈতিক ষড়যন্ত্র ও হত্যার মূল হোতা বিএনপি'
সংগৃহীত
০৯:৪৭ এএম | ০৩ নভেম্বর, ২০২২
দেশের রাজনৈতিক ষড়যন্ত্র ও হত্যা-সন্ত্রাসের মূল হোতা বিএনপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি শেখ হাসিনার নেতৃত্বে হত্যা আর সন্ত্রাসের রাজনীতি দেশ থেকে চিরতরে বন্ধ করার কথা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা এবং ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। দেশের রাজনৈতিক ষড়যন্ত্র ও হত্যা-সন্ত্রাসের মূল হোতা বিএনপি।