© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমরান খান গুলিবিদ্ধ

শেয়ার করুন:
ইমরান খান গুলিবিদ্ধ
মোজো ডেস্ক
০৬:১৮ পিএম | ০৩ নভেম্বর, ২০২২
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লংমার্চে গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটে।

পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

ইমরান খানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ফাওয়াদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালীন ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। তার পায়ে গুলি লেগেছে।

মন্তব্য করুন