© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

'১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে'

শেয়ার করুন:
'১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে'

ওবায়দুল কাদের

মোজো ডেস্ক
১২:৪৬ পিএম | ০৪ নভেম্বর, ২০২২
১০ ডিসেম্বরের মহাসমাবেশ ঘিরে বিএনপির হুঁশিয়ারি পাত্তাই দিচ্ছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের পতনের ধ্বনি নয়, ১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


ওবায়দুল কাদের বলেন, বিএনপি বাড়াবাড়ি করছে, ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে বিজয় মিছিল করবে বলে হুমকি দিচ্ছে। সরকারের পতন নয়, বরং আওয়ামী লীগ বিএনপির আন্দোলনের পতনধ্বনি শুনতে পাচ্ছে।


তিনি বলেন, আওয়ামী লীগ পালাবে না, প্রয়োজনে জেলে যাবে।


কাদের বলেন, সামরিক আমলে সংবিধান বহুবার কচুকাটা হয়েছে। সেই সুযোগ আর নেই। আগামী নির্বাচনও হবে সংবিধান অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

মন্তব্য করুন