© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়েকে প্রথম কোলে নিয়ে ঝরঝরিয়ে কেঁদে ফেলেন রণবীর

শেয়ার করুন:
মেয়েকে প্রথম কোলে নিয়ে ঝরঝরিয়ে কেঁদে ফেলেন রণবীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ০৮ নভেম্বর, ২০২২
পৃথিবীর আলো দেখেছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সন্তান। তাকে ঘিরে উচ্ছ্বাসের বন্যা কাপুর এবং ভাট পরিবারে। কন্যাকে দেখার জন্য, আদর করার জন্য মুখিয়ে রয়েছে পরিবারের সকলে। আলিয়া আর রণবীরের জীবনে নতুন ইনিংস, নতুন মা-বাবা হিসেবে অদ্ভুত রোমাঞ্চকর মুহূর্ত।

মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্তানকে প্রথমবার কোলে নিয়ে অশ্রুসজল পাপা রণবীর। নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি, আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখের জল ধরে রাখতে না পেরে, কোলে নিয়ে নাকি ঝরঝরিয়ে কেঁদে ফেলেন তিনি। প্রথমবার পিতৃত্বের স্বাদ পেলেন রণবীর। তাকে কাঁদতে দেখে চোখের কোণে জল চলে আসে নতুন মা আলিয়ারও। তাকে দেখে পরিবারের বাকি সদস্যরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সাদামাটা অনুষ্ঠানের মধ্যে বিয়ে করেন ‘রালিয়া’। দম্পতির বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ছাড়া ঘনিষ্ঠ কিছু বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। বিয়ের কিছু দিন পরেই আলিয়া জানান তিনি অন্তঃসত্ত্বা। সন্তান গর্ভে নিয়েই একাধিক ছবির কাজ সারেন অভিনেত্রী।

মন্তব্য করুন